About

আমাদের সম্পর্কে

রান্নাঘরের চেনা সুঘ্রাণ, দাদীর হাতের আচারের সেই অমৃত স্বাদ আর শীতের ভোরের খাঁটি গুড়ের স্মৃতি নিয়েই আমাদের পথচলা। আমরা বিশ্বাস করি, খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য নয়; খাবার হলো স্বাস্থ্য, ঐতিহ্য এবং ভরসার অন্য নাম।

আজকের ব্যস্ত জীবনে যখন বাজারজুড়ে কৃত্রিম উপাদান, ক্ষতিকর প্রিজারভেটিভ আর ভেজালের ভিড়, তখন আপনার এবং আপনার পরিবারের জন্য শতভাগ প্রাকৃতিক ও নিরাপদ খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায় থেকে বাছাইকৃত সেরা কাঁচামাল সংগ্রহ করে সম্পূর্ণ হাইজেনিক বা স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা তৈরি করি আমাদের প্রতিটি পণ্য।

আমাদের লক্ষ্য খুব সহজ—“খাঁটি পণ্যের মাধ্যমে প্রতিটি ঘরে সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দেওয়া।” আমরা এমন একটি ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে চোখ বন্ধ করে যেকোনো পণ্যের ওপর ভরসা করা যায়। কেমিক্যালযুক্ত সাপ্লিমেন্টের বদলে প্রকৃতির এই “সুপারফুড” গুলোকে সবার প্রতিদিনের খাদ্যতালিকায় ফিরিয়ে আনাই আমাদের মূল ভিশন।

ফেইসবুকে ফলো করুন